
সাইফুর রহমান পারভেজ।।
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার সামনে ডিফাইডার থাকা সত্ত্বেও উল্টোপথ থেকে আসা একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির উম্বারের ছেলে সাইদুল (৪০), হামিদুর রহমানের ছেলে মিজান (৩০), এবং উপজেলার ছোট ভাকলা ইউনিয়ের আলাউদ্দিন বেপারীর মেয়ে পলি (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি বাস (ঢাকা মেট্রো ১৪-৪৯৬৬) জামতলা এলাকার ডিভাইডার থাকা সত্ত্বেও উল্টো পথে দ্রুত গতিতে এসে অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহতদের ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের একজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আনন্দ মোহন সরকার জানান, পলি আক্তার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার রেফার্ড করা হয়েছে। অন্যান্যরা এখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলিত বাসটি আটক করা হয়েছে। উক্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।