
মোঃ কারিবুল ইসলাম।।
কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গার্হস্থ্য অর্থনীতি) পদে ফয়জুন্নেসা মৌ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
তিনি বিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। ফয়জুন্নেসা মৌ জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর মাধ্যমে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে এই পদে সুপারিশপ্রাপ্ত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ নবনিযুক্ত শিক্ষিকাকে স্বাগত জানান এবং তাঁর সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর যোগদানে আনন্দ প্রকাশ করেছে এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে মানসম্মত শিক্ষা লাভের আশাবাদ ব্যক্ত করেছে।