
মোঃ সফিউল আলম।।
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও ঘরে থাকা এক মহিলাকে এসফে মেরে অজ্ঞান করে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও চার লক্ষ টাকা নিয়ে যায় ডাকাত দল। এমন একটি ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন তারাপুস্কুরনী গ্রামের কুয়েত প্রবাসী মোঃ জাফর আহম্মেদ এর পরিবারের উপর। এই ঘটনায় প্রবাসী জাফর আহম্মেদ এর স্ত্রী মোসাঃ জোছনা বেগম বাদী হয়ে ৪ জনকে অজ্ঞাত নামা দিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়েল করে থাকেন। এই বিষয় জাফর আহম্মেদ এর পিতা হাজী জানু মিয়া সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান গত রবিবার সন্ধার দিকে আমার ছেলের মেয়ের অসুস্থতার খবর শুনে পাশের ঘরে জাফরের স্ত্রী দেখতে আসে। এই সুযোগে ডাকাত দল সকলের অজান্তে ঘরে ঢুকে ছাদের উপর আত্মগোপনে থাকে। রাত ১১ টায় জাফরের স্ত্রী ঘুমিয়ে পরলে এই সুযোগে ৪জন ডাকাত দল মুখে কালো কাপড় বাধা রুমে প্রবেশ করলে জোছনা বেগম তাদের আওয়াজ পেয়ে চিত্রকার করিলে । সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে ডাকাত দল। এবং অস্ত্র দেখিয়ে ঘরে থাকা আলমারি চাবি নিয়ে যায় ডাকাত দল। এই সময় ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণ অলংকার যাহার মূল্য ১২ লক্ষ টাকার স্বর্ণ অলংকার সহ নিয়ে যায় ডাকাত দল । প্রবাসী জাফর আহম্মেদ প্রবাস থেকে জানায় । আমি বিশ্বাস করি গ্রামের লোক ছাড়া আমার বাড়িতে ডাকাত দল কখনো ঢুকতে পারেনা। তাই প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করবো আমরা প্রবাসে থাকি তাই বলে কি আমাদের পরিবারের লোকজনকে বয় ভীতি দেখিয়ে ঘরে থাকার সমস্ত টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যাবে। তাহলে আমরা প্রবাসে থেকে কি লাভ , তাই জোরদার দাবি জানায় প্রশাসনের প্রতি যারা এই ঘটনার সাথে জড়িত তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায় প্রবাসী জাফর আহম্মেদ। এই বিষয় চৌদ্দগ্রাম থানা কর্মকর্তা জানায় এমন একটি খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখে আসছি। অভিযোগ পেয়েছি অভিযোগের সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিবে বলে জানান চৌদ্দগ্রাম থানা প্রশাসন,