
মোঃ এরশাদুল হক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামে পালিত হয়েছে,
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীটি
শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেত হয়। জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, মোসলেমা বেগম মিলি
জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সহ-সভাপতি তাহমিনা বেগম, স্মৃতি ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আসমা লাভলী ,রীতা পারভীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা চুমকি সহ প্রমূখ।
সভায় কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি বলেন,
নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা মহিলা দলের সবাই ঐক্যবদ্ধ আছি,যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন।আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।