
টাংগাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা এক মামলার মামলার অন্যতম আসামি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসিফকে টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানায় পাঠানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, একই ঘটনায় আরও একটি মামলা আনা হলেও সেই মামলায় আসিফ জামিনে রয়েছেন।