
টাংগাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইলের নাগরপুর থানা এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুজাত (২৩) আজ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর সকালে তার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়ার পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খুলশি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে র্যাব-৪ ক্যাম্পের সহযোগিতায় র্যাব সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প একটি অভিযানে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তথ্য সিপিসি-৩, র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামলাপত্র অনুযায়ী, ভুক্তভোগী রুকু (২২, ছদ্মনাম) পিতা ও দাদার অসুস্থতার কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আবাসিকভাবে স্বজনের বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত সুজাত। ২৫ আগস্ট সকালে খাবার পানি সংগ্রহ করতে গেলে তাকে জোরপূর্বক ওই বাড়ির বসত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নিজে মামলার বাদী হয়ে ২৭ আগস্ট নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৯)-এর ৯(১) ধারায় মামলা নং-১৫ দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব সিপিসি-৩ দ্রুত তদন্ত শুরু করে এবং তৎপরতার ধারাবাহিকতায় মঙ্গলবারের অভিযান পরিচালন করে ধর্ষণ মামলার মূল আসামি সুজাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।