
মো: মিঠুন হোসেন।।
আজ সকালে কুষ্টিয়া শহরের ব্যস্ততম উপজেলা মোড় এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শ্যামলী এন আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৮:৪৫ মিনিটে কুষ্টিয়া শহরের উপজেলা মোড় এলাকায় চলাচলের সময় একটি অটোরিকশা হঠাৎ করেই মহাসড়কের মূল লেনে উঠে যায়। এই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী এন আর পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন যাত্রী, যাদের মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান। আহত অপর দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শোকের ছায়া আদালত পাড়ায়
"সারিকা আপা ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। তাঁর এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।"
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) ছিলেন কুষ্টিয়া কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং সমাজসেবায় সক্রিয় এক পরিচিত মুখ। তাঁর এই আকস্মিক মৃত্যুতে আদালতপাড়া ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন,
ঘটনার পরপরই কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও এর চালককে আটক করেছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে বাসচালকের বেপরোয়া গতিকেই দায়ী করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা এখন আর শুধু সংখ্যা নয়, এটি রূপ নিচ্ছে এক মহামারিতে। আমাদের প্রত্যেকেরই উচিত ট্রাফিক আইন মেনে চলা এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করা।