
সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন,পশ্চিম মাইজপাড়া গ্রামের গর্ব,মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব, জনাব শেখ মুজিবুর রহমান (এনডিসি),ইন্তেকাল করেছেন। তার বর্ণাঢ্য চাকুরি জীবনে,প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) পদে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্য জনিত কারণে, অনেক দিন যাবৎ, তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।আজ ভোর ৪:৩০ মিনিটে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ বাদ আছর,তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তার জানাযায় শরীর হতে সকল ধর্ম প্রাণ মুসলমানদের উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। মরহুমের নিজ বিদ্যালয়, বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ,এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।