
প্রতিবেদক মো:আলামিন হসেনকাছি কাটা বাজার হতে মহিষ লুটি বাজার পর্যন্ত মেইন রোডের দুই পাশ দিয়ে জঙ্গলে ভরপুর।রাস্তার নিচের দুপাশ দিয়ে এমনভাবে আগাছা জন্ম নিয়েছে যেন মনে হয় ছোট্ট একটি বনভূমি। রাত হলেই এ রাস্তা দিয়ে দুই চাকা অথবা তিন চাকার কোন গাড়ি চলে না, সাধারণ জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছায়, ৯ নম্বর এবং ৮ নম্বর ব্রিজের মাঝখানে ফাঁকা জায়গায় প্রতিনিয়ত চুরি ছিনতাই ডাকাতি হয়ে থাকে।রাত আটটার পর থেকে একদম রাস্তা টুকু নিস্তব্ধ হয়ে যায়, কাছি কাটা থেকে মহিষ লুটি পর্যন্ত তিন চাকার কোন গাড়ি চলে না। স্থানীয়দের অভিযোগ পুলিশ নজরদারি এ রাস্তা দিয়ে বাড়ানো দরকার। পুলিশ নজরদারি না থাকার কারণে চুরি ছিনতাই ডাকাতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।