প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসুস বগুড়া জেলা শাখার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলার শাখার উদ্যোগে ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব ১৪৩২ এর পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী উৎসব উদযাপন কমিটির আহবায়ক, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব, বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও জাসাস বগুড়া জেলার শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ। সহ পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রী বৃন্দ এবং অভিভাবকগণ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ধারণা বুকে লালন করে চলতে হবে এবং সামাজিকতা বজায় রেখে সামনের দিনগুলিতে এগিয়ে যেতে হবে তিনি আরো বলেন সামাজিক ও সাংস্কৃতির চর্চার কোন বিকল্প নেই।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।