চট্টগ্রাম আনোয়ার উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান(২০) ও নেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামে আরও দুই জন আহত হয়েছে।
সোমবার (৯সেপ্টেম্বর) বিকাল ৪ টা উপজেলা বৈরাগ ইউনিয়নে খান বাড়ির পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত জাহেদ খান উপজেলা বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। ৪ ভাই ১ বোনের মধ্যে জাহেদ সবার ছোট। সেই পরিবারের খেত খামার দেখাশুনা করতো।
এই বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতে খালাতো ভালো শাকিল জানান, প্রতিদিনের মত আমার ভাই গরু দেখভালের জন্য বিলে আস। এসময় সেই স্হানীয় জাফর মাস্টার এর ছেলের লাগানো হাতির জন্য দেওয়া বিদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতির জন্য এই ধরণের ফাঁদ আইন দণ্ডনীয় অপরাধ জানিয়ে। বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন। হাতির আক্রমণ থেকে রক্ষার্থে এই ধারনের ফাঁদ ব্যাবহার করা আইন দন্ডনীয় অপরাধ। এই ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
এই দিন পৃথক ঘটনায় বিকালে ৩ টা উপজেলার বরুমচড়ায় পাকা দেওয়াল নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হানিফ (২০) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সেই উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবুতাহেরের ছেলে। ২ ভাই এর মধ্যে সে ছোট।
নিহতের মামা জসিম সওদাগর বলেন। রাজমিস্ত্রী কাজ করে সংসার চালাতো আমার ভাগিনা।প্রতিদিনের মতো স্হানীয় এক বাড়ির দেওয়াল নির্মাণ করতে গিয়ে বিদ্যুতিক তারের সাথে লোহার পিঞ্জিরা লেগে আহত হন তিনি পরে আনোয়ার মেডিকেলে নিয়ে গেলে। সেইখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুনতাছির জাহেদ বলেন।ঘটনার পর তাদের হাসপাতালে আনা হলে ও এর আগে তাদের মৃত হয।
এই বিষয়ে আনোয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি)মনির হোসেন বলেন। বৈরাগের ঘটনার খবর পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে।মরদেহটি ময়নাতদন্তির জন্য পাঠানো হবে।
এই ছাড়া বরুমচড়ার ঘটনাটি ও শুনেছি এই ঘটনায ও তদন্ত করা হচ্ছে।