
মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাধীন ৬০ নং কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবু সাঈদ ও জনাব মিরাজ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু,জমি দাতা সদস্য নাজমুল হক এবং ফজলুর রহমান মাস্টার। প্রধান শিক্ষক জেসমিন আরা তার বক্তব্যে স্কুল সম্পর্কে বিভিন্ন কিছু আলোচনা করেন। তিনি বলেন, ৮২ বছর পারে স্কুলটির নাম ডোমপাড়ারপরিবর্তন করে কুসুমকলি সরকারী প্রাথমিক বিদ্যালয় রাখা হয় রাখা হয়। নাম পরিবর্তনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরেন। পরিশে সকলের সুস্থতা কামণা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন