
মোঃ শরিফুল ইসলাম।।
আজ সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও জননন্দিত নেতা সেলিম রেজা আজ ৩ নং গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর হাটে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেন।
তিনি হাটের ব্যবসায়ী, সাধারণ জনগণ এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির বর্তমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
সেলিম রেজা বলেন, “আমাদের ৩১ দফা কর্মসূচি দেশ ও জনগণের মুক্তির পথ। এই কর্মসূচির সফল বাস্তবায়নই পারে একটি গণতান্ত্রিক, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।”
স্থানীয় নেতাকর্মীরাও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেলিম রেজার মতো অভিজ্ঞ ও সৎ নেতৃত্বই কাজিপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।