মো: মিঠুন হোসেন।।
দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব শিগগিরই চালু হচ্ছে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবারের ব্যবস্থা। প্রাথমিকভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের শুরু থেকে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, “মিড ডে মিল কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে এবং পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি বড় পদক্ষেপ।”
শিক্ষা ও পুষ্টি—দুয়োটাই লক্ষ্য
এই কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিতে সহায়তা করার পাশাপাশি স্কুল ফাঁকি কমানো এবং শিক্ষার মানোন্নয়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে নির্ধারিত ১৫০ উপজেলায় এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সফলতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।