প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
সাঁথিয়া উপজেলা বিএনপি দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা সাঁথিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রউফ
(০৭ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া সরকারি কলেজ মাঠে সাঁথিয়া উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন্নাহার খানম মিরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খানের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, জাতীয়তাবাদী সাংবাদিক নেতা এমএ আজিজ, যুবদলের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান প্রমুখ নেতৃবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।