বগুড়ার সান্তাহার পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে সান্তাহার পৌর ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও বগুড়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদ আহম্মেদের সহযোগিতায় ফুটবল বিতরণ করা হয়।
রবিবার সকাল ১১ টায় সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে ফুটবল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় সান্তাহার পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ইয়াশের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ফরিদ আহম্মেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমা খাতুন,
এছাড়াও ফুটবল বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় পৌর ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের সক্রিয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু, সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রিকু, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন,সাংগঠনিক সম্পাদক সাগর,সান্তাহার পৌর জিয়া পরিষদের সভাপতি রোকন উদ্দিন ফিরোজ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জিম হোসেন বডি, আদমদীঘী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ঠান্ডু, সান্তাহার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ইয়াশ, নসরৎপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সালাম হোসেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, নসরৎপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিলাজ, ইউনিয়ন কোকো পরিষদের সাধারণ সম্পাদক রাসিব হাসান।
অনুষ্ঠান শেষে সান্তাহার পৌর এলাকায় সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে ফুটবল ও বিএনপির ভাড়প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক প্রদত্ত দেশ গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ করেন লায়ন ফরিদ আহম্মেদ এবং উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় লায়ন ফরিদ আহম্মেদ তার বক্তব্যে বলেন, “আগামী বাংলাদেশ গড়তে আজকের এই ছোট শিক্ষার্থীরাই দিবে ভবিষ্যত নেতৃত্ব। এজন্য দরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। বর্তমান সময়ের শিশুদের ই-ডিভাইসের আসক্তির ফলে তারা হারাতে বসেছে তাদের নেতৃত্বদানের সহজাত প্রবৃত্তি,এই অবস্থা থেকে উত্তরনের কার্যকরী উপায় হলো শিশুর জন্য মাঠে খেলার ব্যবস্থা চালু করা। এজন্যই শিশুদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।"