
সেলিম হোসেন।।
বগুড়ায় পুলিশের রণপাহারায় ও বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার,অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের উপশহর পুলিশ ফাড়ী ১৬ নং নিশিন্দারা চকরপাড়া ইউক্যালিপটাস গাছের পশ্চিম পার্শ্বে আল-আরাফা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ শাফিউল শিওন (২৭), পিতা মোঃ মামুনুর রশিদ মামুন, সাং নিশিন্দারা মন্ডলপাড়া, বগুড়াকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। অপর দিকে একই এলাকায় রণপাহারা, বিশেষ অভিযানে চকর পাড়া মনি মসজিদের পশ্চিম পার্শ্বে জনৈক আবুল হোসেনের বাড়ীর সামনে থেকে আসামী মোঃ আল আমিন (২১) পিতা মোঃ আব্দুল মজিদ, সাং নিশিন্দারা পূর্ব খাঁপাড়া, বগুড়াকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে থানা হাজতে আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।