প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
কুলিয়ারচরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাজফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফরমান উল্লাহ, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর ১২ রবিউল আওয়াল) উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষ্যে রাসুলুল্লাহ (সাঃ) এঁর জীবন-কর্ম নিয়ে হাম-নাত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ.বি.এম বদরুল আলম মুর্শেদ রাজিব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি, কলামিস্ট ও কিশোরগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট মুহাম্মদ শাহ আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক অভিভাবক সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌস মিয়া, ইউনিয়ন সেচ্চাসেবক দলের সভাপতি আলী হায়দার ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।
আলোচকরা রাসুলুল্লাহ (সাঃ) এঁর জীবন-কর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মনিরুজ্জামান। এর আগে অনুষ্ঠানে হাম-নাত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ কাউসারুজ্জান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।