প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ৩ বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ(৩ বিজিবি) লোগাং জোন।
৬ সেপ্টেম্বর ২০২৫ , শনিবার বিকালে উপজেলার ফাতেমা নগর এলাকা হতে থেকে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।
বিজিবি সুত্র জানায় , জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।