
মোঃ জিয়াউল ইসলামবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে (৬ আগস্ট) পাবনার (ঈশ্বরদী) পাকশিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঈশ্বরদী ও আটঘরিয়া জনগণের নয়নের মনি জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু , সদস্য সচিব আজমল হোসেন সুজন স্যার , বি এন পি নেতা আলাউদ্দিন বিশ্বাস ,পৌরসভার সাবেক মেয়র জনাব মোকলেছুর রহমান বাবলু। দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। বিএনপি নেতা এনামুল ইসলাম, ছাত্রনেতা তানভীর হোসেন সুমন স্বেচ্ছাসেবক দলের উপজেলার সভাপতি শরিফুল ইসলাম শরীফ , উপজেলা তাঁতি দলের সভাপতি আরিফুল ইসলাম , রকিবুল ইসলাম রকি', বরকত সহ অনেকেই।