প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
অসুস্থ আবুল হোসেনের পাশে এক টাকার মানবিক পরিবার

একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বন্ধুদের সাথে মানুষের পাশে সর্বদা আমরা সকলের তরে এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দমদম এলাকার অসহায় আবুল হোসেনের পাশে দাড়ালো ১ টাকার মানবিক পরিবার পানছড়ি ইউনিট।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টার সময় দমদম এলাকার তার নিজ বাড়িতে যান ১টাকার মানবিক পরিবার পানছড়ি ইউনিট। অসুস্থ আবুল হোসেন জানান তিনি গত (২৪ জুন ২০২৪) সালে গাছের গাড়ি উল্টে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায় ও কমড়ের হাড় নড়ে যায়। এই থেকে তিনি ইনকাম বিহীন জীবন পাড় করতেছেন। অসুস্থ আবুল হোসেনের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে সন্তান রয়েছে।
এই সময় প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাকিব খানের উপস্থিতে অসুস্থ আবুল হোসেনকে ইনকামের পথ হিসেবে একটি মুদি দোকানের মাল সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।
অন্যানদের মধ্যে ১টাকার মানবিক পরিবারের সাধারণ সম্পাদক মোঃ এয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল, নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য মোঃ শাহীন আলম সহ ১ টাকার মানবিক পরিবার পানছড়ি ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।