গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর মহিদাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাসির পত্তন্দার নামে এক কলা চাষীর প্রায় ৩ বিঘা জমির ধরন্ত কলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থলে কলা চাষী নাসির পৌছালে তার উপর হামলা করে প্রতিপক্ষের লোকেরা। এতে তার প্রায় ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনা ভুক্তভোগী কলা চাষী নাসির পত্তনদার বাদী হয়ে ১০জনকে আসামী করে রাজবাড়ী কোর্টে দুইটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত সমির প্রামানিকের ছেলে ১। মনোরদ্দিন প্রামানিক (৭২), মৃত-রশিদ প্রামানিকের ছেলে ২। মুনছুর প্রামানিক (৪৫), মৃত-রহমান প্রামানিকের ছেলে
৩। জিলাল প্রামানিক (৪০), মৃত-রহমান প্রামানিকের ছেলে ৪। আমিন প্রামানিক (৩২), মৃত নুরাল প্রমানিকের ছেলে ৫। নিজাম প্রামানিক (৫০),মৃত কদর প্রামানিকের ছেলে ৬। আলাল প্রামানিক (৩৩), ও মৃত নুরাল প্রামানিকের ছেলে ৭। হজো প্রামানিক (৫৩), সহ আরও তিনজন। এরা সবাই গোয়ালন্দধীন রাজবাড়ী জেলার বাসিন্দা।
মামলা সুত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের মহিদাপুর চর খন্ডে ৮ বিঘা জমিতে কলা চাষ করেন ভুক্তভোগী নাসির পত্তনদার। এই জমির ভোগ দখল নিয়ে দীর্ঘদিন যাবত কলা চাষী নাসিরের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিলো। তার জেরধরে গত ১৮ই আগস্ট সকালে প্রতিপক্ষ তার দলবল নিয়ে হাতে ধারালো কাস্তে ও দা নিয়ে নাসিরের কলা বাগানে প্রবেশ করে প্রায় ৩বিঘা জমির ধরন্ত কলা গাছ কেটে ফেলে। সংবাদ পেয়ে কলা বাগানে ভুক্তভোগী নাসির পৌছালে প্রতিপক্ষ তার তাকে এলোপাথারী কিল ঘুসি ও চড় থাপ্পর মেরে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তবে এই ঘটনার সত্যতা স্বীকার করছেন অভিযুক্ত মামলার ১নং আসামি মনোরদ্দিন প্রামানিক। তিনি বলেন,নাসির পত্তন্দার আামদের জমির শনকরালি (বরগা) টাকা পরিশোধ না করায়, আমরা তার কলা বাগানের কলা গাছগুলো কেটে ফেটেছি। তিনি আরও বলেন, সে আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমরা আইনি ভাবে তার সাথে লড়ব।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন,শুনেছি কোর্টে মামলা হয়েছে। তবে থানায় মামলার কপি এখনও থানায় আসেনি। কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।