
মোঃ শরিফুল ইসলাম।।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও জননন্দিত নেতা সেলিম রেজার "আগামীর রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা" ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্কুল, কলেজ, হাটবাজার ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগণের মুখোমুখি গিয়ে তিনি তাঁর ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন, যা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি বাস্তবমুখী রূপরেখা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
তাঁর এই জনসংযোগ কর্মসূচিতে প্রতিদিন শতশত সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজ, কৃষক, শিক্ষক, দোকানি ও দিনমজুর শ্রেণির মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক আস্থা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। মাঠপর্যায়ের সাধারণ মানুষ বলছেন, সেলিম রেজার কথায় যেমন বাস্তবতা রয়েছে, তেমনি তাঁরপরিকল্পনাগুলো বাস্তবায়নের মতো সাহস ও দূরদর্শিতাও রয়েছে।
৩১ দফায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রযুক্তি ও তরুণ নেতৃত্ব গঠনের মতো সময়োপযোগী বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনাগুলো শুধু বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতিনিধিত্বই করছে না, বরং তা একটি আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবেও বিবেচিত হচ্ছে।
তৃণমূল পর্যায়ের মানুষ বলছেন, সেলিম রেজার মতো একজন সহজসাধ্য, সাহসী ও জনগণনির্ভর নেতা দীর্ঘদিন পর তারা পেয়েছেন। তার সক্রিয় রাজনীতি কাজিপুরের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই।