
মোঃ শাহ আলম।।
বাংলাদেশ নামের মানচিত্রটি অর্জিত হয়েছিল লক্ষো প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনাময় ইতিহাসের মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। অথচ আজ সেই মুক্তিযোদ্ধাদের অনেকেই বেঁচে আছেন অবহেলার চাদরে মোড়ানো।
স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হয়নি পুরোপুরি। শুধু মুক্তিযোদ্ধারাই নয়— সাম্প্রতিক গণআন্দোলনের যোদ্ধারাও একই শঙ্কায় ভুগছেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান
বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সাল আরেকটি মাইলফলক হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে অসংখ্য তরুণ–যুবক রাস্তায় নেমে এসেছিল, রাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় প্রাণ দিলেও, আন্দোলন শেষে তাদের ভাগ্যও মুক্তিযোদ্ধাদের মতোই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন জাগে—
যারা ত্যাগ স্বীকার করলেন, তাদের নিরাপত্তা কতটা নিশ্চিত হলো?
হুমকি, হামলা ও হত্যার শিকার
দেশজুড়ে দেখা যাচ্ছে আন্দোলনের কর্মীদের ওপর একের পর এক হামলা, মামলা ও হয়রানি। কেউ কেউ হারিয়েছেন প্রাণও। অথচ এই শহীদদের জন্য নেই রাষ্ট্রীয় সম্মান, নেই পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা।
ইতিহাসের পুনরাবৃত্তি?
মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ঘটনা আজও বেদনাদায়ক বাস্তবতা। গণআন্দোলনের যোদ্ধাদের ক্ষেত্রেও কি তবে সেই ইতিহাসই পুনরাবৃত্তি হচ্ছে?
রাষ্ট্রের দায়বদ্ধতা
আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো জাতির গণতন্ত্র টিকতে পারে না। মুক্তিযোদ্ধা কিংবা গণআন্দোলনের যোদ্ধা— এরা কারও ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রাষ্ট্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।