
মো: মিঠুন হোসেন।।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন,
“যোগ্য প্রার্থীদের দ্রুত সরকারি প্রতিষ্ঠানে যুক্ত করা আমাদের অন্যতম অঙ্গীকার। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও গতিশীলতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তারই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আগস্ট মাসের মধ্যেই পিডিবিএফ-এ মোট ১৬৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়।
এ আয়োজনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তরিক সদিচ্ছার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন বক্তারা।