
মুখলেছুর রহমান হীরা।।
নেত্রকোনার বারহাট্টায় ধর্মীয় যাথাযথ ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে শনিবার ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যেছিলেন সাবেক বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি
বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার।
সাবেক বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল। বারহাট্টা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম। বারহাট্টা গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি শহীদ মোড়ল সহ প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান বেলালী দোয়া পরিচালনা করেন। বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সরকাররি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, ক্কেরাত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নত খাবার পরিবেশন করা হয়।