
মোহাম্মদ আলী মাস্টার।।
আলোকিত সূর্যকান্দির উদ্যোগে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও কালী কচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি তে জিপিএ ৫.০০প্রাপ্ত ২১জনকে ০৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় সংবর্ধনা প্রদান করা হয়।
কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা ও জনবান্ধব মো,মোশারফ হোসাইন।
কালীকচ্ছ আবাবিল কমিউনিটি সেন্টারে আমেনা খায়ের ফাউন্ডেশন, সূর্যকান্দির সৌজন্যে হাফেজ মো, আব্দুল্লাহর কোর আন তিলাওয়াত এর মাধ্যমে এডভোকেট মোবারক হোসেনের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন - আলোকিত সূর্যকান্দির আহবায়ক ডাক্তার মো,আব্দুর রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার। আলোচনায় অংশ নেন কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মো,আইয়ুব খান, সহকারী শিক্ষক মো, হাদিস মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো,তাসলিম উদ্দিন, কালীকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরাইলে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে চলমান উদ্ভুত সমস্যা শনাক্ত করে এর সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, সরাইলের সার্বিক কল্যাণে আমার শতভাগ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।