
এসএম শাহাদাত।।
সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনার টেকসই ব্যবসায়িক মডেল তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা ৩০ মাইলে অবস্থিত ‘অগ্রগতি ট্রেনিং সেন্টারে’ রূপান্তরের আয়োজনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
প্রশিক্ষণ উদ্বোধন করেন অগ্রগতি রিসোর্ট সেন্টারের নির্বাহী পরিচালক জনাব আব্দুস সবুর বিশ্বাস। প্রশিক্ষণ প্রদান করেন ম্যানেজিং পার্টনার ও সিওও, রিসাইকেল যার ইকোসিস্টেম লিমিটেডের মনোয়ারুল ইসলাম।হেড অব প্রোগ্রাম, হেলভেটাস শাহারিয়ার মান্নান । প্রোগ্রাম ম্যানেজার, এসডিসি বিপ্লব মহালদার।এছাড়াও বিভিন্ন পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ২৫ জন ‘ইয়ুথ ফর সুন্দরবন’ সদস্য অংশগ্রহণ করেন।প্রধান প্রশিক্ষক মনোয়ারুল মান্নান বলেন,বর্জ্যকে বোঝা না ভেবে, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা আয়বর্ধক খাতে রূপান্তর করা সম্ভব। ব্যবসায়িকভাবে টেকসই পদ্ধতি গড়ে তুলতে হবে।শাহরিয়ার মান্নান বলেন সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও মানুষের জীবিকাএই দুইয়ের সমন্বয় ঘটাতে হবে।
শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।