
মো: মিঠুন হোসেন।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভূমিহীন এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাছিমা বেগম ওই এলাকার মহেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্বামী মহেদ আলীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে নামেন নাছিমা বেগম। এরপর তিনি নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর সকাল ৮টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, “সকালে এক নারীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে, স্রোতহীন নদীতে এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না নিহতের পরিবার ও এলাকাবাসী।