প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিকী খালেদা জিয়া

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ করেছে। বুধবার বিকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক ও সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এর আগে খালেদা জিয়ার প্রতিকৃতি সাজে হামিদ কন্যা প্রার্থনা তার মাকে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে সমাবেশ স্থলে যোগ দেন।
এদিন বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শহরের সরকারী ভূষনস্কুল মাঠে জড়ো হয়। বিকাল ৫ টার পর তারা বাদ্যযন্ত্র ও রং বে রংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ভূষনস্কুল সড়কে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, আগামী নির্বাচনে দেশ নেত্রী খালেদা জিয়ার ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। বিএনপির কান্ডারী দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তার সৈনিকদের রাজপথ ও মাঠে ময়দানে অতন্ত্র প্রহরির মত কাজ করতে হবে। এজন্য তিনি সকলকে ঔক্যবন্ধ থাকার আহব্বান জানান।
কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে, সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার, সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, মিজানুর রহমান লাল্টু, মোজাম্মেল হক, এএইচএম আলিম, মুন্সী কামরুল ইসলাম, সোহরাব হোসেন, আব্দুল কুদ্দুস, আফতাব উদ্দিন,যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দগন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।