প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
নালিতাবাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেই পালালো ব্যবসায়ী

মোঃ শাহিনূর ইসলাম
জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ই সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের আড়াইআনী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানের সময় আশেপাশের অনেক তেল ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।
অভিযানে আল আমিন এন্টারপ্রাইজকে পরিমাপে কম তেল দেওয়া ও ভেরিফিকেশন সনদ না থাকায় ৩০ হাজার এবং জিহাদ ফুড প্রোডাক্টসকে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মার্ক ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আল আমিন এন্টারপ্রাইজের তেলের স্যাম্পল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।