প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি—রেজাউল করিম বাদশা

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝুপু মধ্যেপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নিদের্শে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় রেজাউল করিম বাদশা বলেন, মানুষ মানুষের জন্য। এ দুর্ঘটনায় অসহায় পরিবারগুলো সবকিছু হারিয়েছে। বিএনপি সবসময় জনগণের দুঃখ—দুর্দশায় পাশে থাকে। ব্যক্তিগতভাবেও আমি সবসময় জনগণের পাশে থেকেছি, ইনশাআল্লাহ থাকব। তিনি আরও বলেন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। বিএনপি জনগণের দল বলেই আমরা সবসময় সুখ—দুঃখে অংশীদার হয়ে কাজ করি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ—সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, ক্রীড়া সম্পাদক সজল দেওয়ান, সম্পাদক মন্ডলীর সদস্য রোস্তম আলী, আব্দুল খালেক, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সদর উপজেলা বিএনপির সহ—প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, ইউনিয়ন যুবদলের আহবায়ক বায়েজিদ, বিএনপিনেতা এরফান আলী, রবিউল ইসলাম রুবেল, আব্দুর রহমান, জিয়া, সুমন, মিলন, জালাল, তাহের, ডাঃ রফিকুল ইসলাম, ইসরাইল হোসেন, শিমুল, আশরাফুল ইসলাম প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।