প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
নওগাঁ জেলার সাপাহারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মমিন আলী
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা।
সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, শফিকুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আক্কাস আলী প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।