প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
উদ্যোক্তা মনিকা বিশ্বাসের বাড়িতে যান জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

মো: মাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি দৈনিক জনতার খবর।
বাগেরহাটের সম্মানিত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়ীউমাজুরি গ্রামের কোডেক কর্তৃক উদ্যোক্তা মনিকা বিশ্বাসের বাড়িতে যান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মাহাবুব আলম ও ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক দ্বারা বাস্তবায়িত এবং স্ট্রম ফাউন্ডেশন দ্বারা সমর্থিত জলবায়ু পরিবর্তন অভিযোজনে মনিকা বিশ্বাস এর উদ্যোক্তা হওয়ার গল্প রূপান্তরিত হয়েছে, তাকে ৩০০০ লিটারের পানির ট্যাংকি সহ লবণ প্রতিরোধী শাকসবজি চাষে প্রশিক্ষিত করে গড়ে তোলেন। তিনি বাড়িতে হাঁস মুরগি পালন করেন, তিনি ৩০০ ডিমের ইনকিউবেটর দিয়ে ২৩৫টি বাচ্চা ফুটিয়েছেন যার বর্তমান আয় প্রায় ৪০ হাজার টাকা, বিদ্যুৎ বিভ্রাট রোধ করার জন্য এনজিও প্রতিষ্ঠান কোডেকের ক্ষুদ্রঋণ কর্মসূচি থেকে একটি সৌরভ প্যানেল স্থাপন করেছেন, মনিকা এখন আর কেবল একজন কৃষক নন তিনি একাধারে একজন টেকসই উদ্যোক্তা একজন দূরদর্শী মা এবং তার সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।