
আমানত করিম।।
বাঁশখালী উপজেলার খানখানাবাদ আলেম ও হাফেজ সমিতির উদ্যোগে খানখানাবাদ যুব সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ১২ রবিউল আউওয়াল উপলক্ষে ঐতিহাসিক ৩৩ তম বিশাল পরিবহন র্যালি জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
(৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ৭ টায় খানখানাবাদ বাজার থেকে জশনে জুলুসের পরিবহন র্যালিটি বের হয়ে মোশারফ আলী মিয়ার বাজার বশিরুল্লাহ মিয়াজির বাজারের পূর্বকূল অতিক্রম করে ইলশা হয়ে প্রধান সড়ক দিয়ে পুনরায় খানখানাবাদ কালা গাজী মাসজিদ মাঠে এসে সমাপ্ত হয়।
বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের লক্ষ্যে এবং তার নৈকট্য হাসিলের উদ্দেশ্য প্রতি বছর এই বিশেষ আয়োজন করা হয়।
পরিবহন র্যালীতে সভাপতিত্বে করেন খানখানাবাদ আলেম ও হাফেজ সমিতির উদেষ্টা আজিজ আহমদ বাহারি, উপস্থিত ছিলেন মাওলানা হামিদুল হক,
র্যালী পূর্বক অনুভূতি ব্যাক্ত করেন,খানখানাবাদ আলেম ও হাফেজ সমিতির সহ সভাপতি গাজী সিরাজুল মোস্তফা,উপস্থিত ছিলেন সভাপতি এস.এম.আবু নাছের আজমী, বক্তব্য রাখেন, খানখানাবাদ আলেম ও হাফেজ সমিতির সেক্রেটারি এম.এম.ফরহাদ রেজা বাহারী,আবুল হাশেম, নুরুল হামিদ,খানখানাবাদ
যুব সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি রবিউল হাসান সহ কয়েক হাজার সুন্নাী জনতা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি কামনা করা হয়।