
মো: মিঠুন হোসেন।।
মাগুরা পৌরসভার সামনে থেকে একটি জিপিএস সংযুক্ত ইজিবাইক চুরি করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাচ্ছিল এক চোর। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গাড়িটির জিপিএস সিগন্যাল ট্যাগ করে ধাওয়া শুরু করে।
অবশেষে শেখপাড়া বাজার এলাকায় পৌঁছে পুলিশ চোরকে আটক করতে সক্ষম হয় এবং চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
👉 পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।