
মো সুমন।।
বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ব্রাদারহুড বাইকার টীমের উদ্যোগে এসএসসি-২০২৫ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় সুয়ালক উচ্চ বিদ্যালয় হল রুমে।
মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী অফিসার, বান্দরবার সদর উপজেলা
সভাপতিত্ব করেন আব্দুর কুদ্দুস, সাবেক চেয়ারম্যান, বান্দরবান সদর উপজেলা পরিষদ।
ব্রাদার হুডের মেটররা বলেন স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখা কোন সমস্যা হলে সে ক্ষেত্রে তার বিষয়ে ব্রাদারহুড বাইকার টিম সব সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং শিক্ষার্থী যদি কোন সমস্যায় পড়ে ব্রাদারহুড বাইকের টিমের সদস্যরা যতটুকু সম্ভব হাত বাড়ায়ে দিবে
ব্রাদারহুড বাইকের টিমের সদস্য ও মেন্টরগণের নামের তালিকা:-
ফারুক খান তুহিন(মেন্টর), আরিফুল ইসলাম (মেন্টর), তহিদুল ইসলাম মাসুদ (সদস্য), মো হারুন ( সদস্য), মহসিন আলম (সদস্য), ইমরান হোসেন(সদস্য), ইমরান হোসেন (সদস্য), মো: সুমন(সদস্য), মো মিসকাত(সদস্য), মো: রায়হান(সদস্য), মো.সজীব(সদস্য), মো জিল্লু রহমান (সদস্য), মোট ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –উক্যনু মার্মা, চেয়ারম্যান, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ
এম.এ আব্দুল লতিফ সিকদার, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), সুয়ালক উচ্চ বিদ্যালয়
মো. সিরাজুল ইসলাম, সরকারি অধ্যাপক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। তিনি ২০২৫-২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কীভাবে ভালো ফলাফল করা যায় সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ৩ জেলার মধ্যে ১ম স্থান এবং চট্টগ্রাম বিভাগে ১৮ তম অবস্থান করা কৃতি শিক্ষার্থী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্রী, ঐশ্বর্য চক্রবর্ত্তী পূর্ণা সহ A+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, যেখানে সুয়ালক উচ্চ বিদ্যালয়, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় ও ভাগ্যকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিন স্কুলের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সার্টিফিকেট ও ক্রেস তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মেধার বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।