
মো : মিঠুন হোসেন।।
কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কৃতি সন্তান জুয়েল আহমেদ সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ১৯ কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেছেন। তাঁর এ অসামান্য সাফল্যে শুধু এলাকাই নয়, গোটা বাংলাদেশ গর্বিত।
সাফল্যের পর ভারতীয় বিভিন্ন মিডিয়ায় জুয়েল আহমেদের সাক্ষাৎকার প্রচারিত হয়, যা তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করেছে। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে দেশের জন্য এক গৌরবময় অর্জন।
আমলা ইউনিয়নের এই গর্বিত সন্তানকে এলাকার সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এ অর্জন নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাহসিকতার পথে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
আমলার গর্ব, দেশের গৌরব – জুয়েল আহমেদকে অভিনন্দন।