
মোঃ মশিউর রহমান।।
উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস।
বুধবার (৪ সেপ্টেম্বর) পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর ও উপজেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সমবেত হয় সমাবেশ স্থলে। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহম্মেদ, সাবেক পৌর মেয়র ও বিএনপির সাবেক সহ-সভাপতি এ জেড এম মিনহাজুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপনসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।