
মোঃ শরিফুল ইসলাম।।
বাংলাদেশ জিন্দাবাদ
শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।
সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যাঁর অশেষ রহমতে আজ বাংলাদেশের ইতিহাসে একটি সত্য ও ন্যায়ের দিন দেখতে পারলাম।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব সর্বোচ্চ আদালতের রায়ে চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন — এ রায় ন্যায়ের বিজয়, গণতন্ত্রের বিজয়।
দীর্ঘদিন ধরে যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, আজ তিনি সত্যের আলোয় উদ্ভাসিত। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি, যিনি প্রমাণ করলেন—নেতৃত্ব মানেই ধৈর্য, সাহস ও জনগণের প্রতি দায়িত্ববোধ।
আমি দেশনায়ক তারেক রহমান সাহেবকে জানাই অন্তরের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।আসুন, এই সত্য ও ন্যায়ের জয়কে সামনে রেখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করি।
শুভেচ্ছান্তে,
হাজী মিজানুর রহমান বাবলু
সাবেক সাংগঠনিক সম্পাদক
কাজিপুর উপজেলা বিএনপি।