
আহমদ উল্লাহ।।
কাদেরীয়া দরবার শরীফ এর রাহবার আল্লামা শাহ আবদুল হালিম কাদেরী প্রতিষ্ঠিত জশনে ঈদে মিলাদুন্নবী ফটিকছড়ি পূর্ব ফরহাদাবাদ কাদেরীয়া দরবার শরীফে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। বুধবার ৩ রা সেপ্টেম্বর ২ দিন ব্যাপী কর্মসূচী কাদেরীয়া দরবার শরীফ ময়দানে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি খতমে কুরআন শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফের মাধ্যমে শুরু হয়। বাদে মাগরিব নাতে রাসুল (সঃ) পরিবেশন, আলেম ওলামাদের তকরিরের মাধ্যমে শুরু হয়ে রাত অবধি অব্যাহত থাকে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলমগীর মোঃ ইউনুস, বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ নিজাম মোরশেদ চৌধুরী, তকরির করেন আলহাজ্ব মাওলানা সাইফুর রহমান ফারুকী।
প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থেকে তকরির পেশ করেন আল্লামা আবুল কাশেম নুরী, প্রধান তকরির হিসেবে উপস্থিত ছিলেন হাফেজক্বারী সোলাইমান আনসারী, শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সরোয়ার আলমগীর। উক্ত মহতি মাহফিলে ছদারতের মাধ্যমে আখেরী মোনাজাতে শরীক হন হজরতুলহাজ্ব শাহেদ মোহাম্মদ আরমান কাদেরী। বক্তারা বলেন প্রত্যেককে দুনিয়াবী রসমে নিমজ্জিত না থেকে আল্লাহর রাসুলের এখলাস অন্তরে ধারণ করে রাসুলেরর আদর্শের অনুসরণের মাধ্যমে জীবনকে আলোকিত করার তাগিদ দেন। পরিশেষে দোয়া মোনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে ১ম দিনের কার্যক্রম শেষ হয়।