
আব্দুল্লাহ আল মামুন।।
বুধবার (৩ আগস্ট ) সকাল ১০ ঘটিকায় তালা সদর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তালা থানা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে পাটকেলঘাটা থানা সভাপতি মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাতক্ষীরা- ১ (তালা কলারোয়া ) সংসদীয় আসনের জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , জুলাইয়ের শতশত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কোন চাঁদাবাদ সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া যাবে না ।
ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে সংসদে সদ ও দেশপ্রেমী সদস্য পাঠাতে হবে যার অপরিসীম ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , , বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক , জেলা জামায়াত এর কর্ম পরিষদ সদস্য আফতাব উদ্দিন ,
বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক নাহিদ হাসান , জেলা প্রচার সম্পাদক : নাজমুল ইসলাম , উপজেলা জামায়াতের সেক্রেটারি : অধ্যাপক ইদ্রিস আলী , উপজেলা জামায়াত এর অফিস সম্পাদক : জাহাঙ্গীর আলম , বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তালা থানা শাখার সাবেক সভাপতি : আহমদ উল্লাহ ,
ছাত্র শিবিরের তালা থানা শাখার সেক্রেটারি : শাহিদুজ্জামান ,
ছাত্র শিবিরের পাটকেলঘাটা থানা সেক্রেটার : ওমর ফারুক ।
সমাপনী বক্তব্যে তালা থানা সভাপতি : আল জামালুল বান্না বলেন , সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইসলামী ছাত্রশিবির পূর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার ই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করে যাবে ।