প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
পাংশায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় এক বিশাল সমাবেশে মিলিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন— রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম মিষ্টি ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খাঁন প্রমুখ।
র্যালি ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।