
মোঃ জিয়াউল ইসলাম
ঈশ্বরদী উপজেলা নতুনহাট গোল চত্বরে, (৩ আগস্ট )বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ,পাবনা জেলা বিএনপি'র সম্মানিত আহবায়ক জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত আলী ,সাবেক মেম্বার যুবদল নেতা জুলফিকার মতিন লিপন, আনোয়ার হোসেন ,সাজেদুল মেম্বার, বিএনপি নেতা রমজান আলী, বিএনপি নেতা আনোয়ার ফকির সহ আরো অনেকে।হাবিব তার বক্তব্যে জনগণকে উদ্দেশ্য করে বলেন, দল যাকে ধানের শীষ দিবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এবং দলের সকল নির্দেশ মানার জন্য আহবান করেন।