
মোঃ সোহানুর রহমান।।
আজ মঙ্গলবার ২/৯/২৫ ময়মনসিংহের মুক্তাগাছার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে
এ ঘটনায় মোঃ আবরার (৯) নামে একজন নিহত হয়েছে, নিহত আবরার কাশিমপুর ইউনিয়নের চৌঘুরিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন এর ছেলে।
আহতরা হলো মোঃ হুসাইন (১৪) ও মোঃ সামিউল ইসলাম (৯)
মোঃ হুসাইন ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে ও মোঃ সামিউল বাশাটি ইউনিয়নের মন্ডলসেন গ্রামের মোঃ আনুয়ার হোসেনের ছেলে।
নিহত ও আহত সকলেই রামচন্দ্রপুর ইলমুল ওয়াহী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের নেয় ফজরের নামাজের পর হাঁটতে বের হয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা
এমন সময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি বাস এসে ধাক্কা দেয় ঘটনাস্থলে তিন জন খুব গুরুতর আহত হন,
তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসক মোঃ আবরার কে ঢাকা হাসপাতালে পাঠায় পথে মধ্যে গাজীপুর চৌরাস্তা এলাকায় আবরার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
আহত দুই জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।