
তরু খান।।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সুন্দরগঞ্জ উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।