প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
চায়না জাল ব্যবহারে মাছের উৎপাদন হুমকির মুখে: মুকসুদপুর প্রেসক্লাবের সেক্রেটারি

মোঃ শাহ আলম।।
গোপালগঞ্জের মুকসুদপুরে চায়না জালের ভয়াবহ ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কাজি ওহিদ। তিনি বলেন, “আমরা যতই মাছ ছাড়ি না কেন, মাছকে সঠিকভাবে রক্ষা করতে পারবো না যদি চায়না জাল ব্যবহার বন্ধ না করা হয়। কারণ এই জাল দিয়ে ছোট ছোট মাছ পর্যন্ত ধরা পড়ে। ফলে মাছের প্রজনন ও উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, বাজারে প্রতিনিয়ত ছোট ছোট মাছ বিক্রি হতে দেখা যায়। অথচ এগুলোকে যদি প্রজননের সুযোগ দেওয়া হতো, তাহলে মাছের উৎপাদন কয়েকগুণ বাড়ত। তাই মাছের সম্পদ রক্ষায় চায়না জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং স্থানীয় জনগণকে চায়না জাল ব্যবহার না করার অনুরোধ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।