প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
পশারগাতীতে বিএনপির কর্মী সমাবেশ: প্রতিশোধ নয়, জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতি

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি।
মো:শাহ্ আলম।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২নং পশারগাতী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত কর্মী সমাবেশ-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বক্তব্যে তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ জান দিয়ে শেখ পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করতো। কিন্তু পালিয়ে যাওয়ার সময় তারা কেবল নিজেদের পরিবারকে নিয়ে গেছে, সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, কর্মীদের কথা চিন্তা করেনি।"
তিনি আরও বলেন, “আমরা কারও প্রতি প্রতিশোধ নিতে চাই না। যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন, অন্যায় বা স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, তাদের প্রতি বিএনপির কোনো রাগ নেই। তবে যারা স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন, জনগণের অধিকার হরণ করেছেন—তাদের অবশ্যই আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।”
সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্যে বর্ষার গাতি ইউনিয়নের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।