প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

রায়হান হোসেন , লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুড়িসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের মতো জঘন্য ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।
এসময় সংগঠনের নেতাকর্মীরা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।