
মোঃ সফিউল আলম।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন গোপাল নগর মহিলা আলিম মাদ্রাসা নতুন শিক্ষক যোগদান ও একজন শিক্ষক পদোন্নতির কারণে বিদায় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে অত্র মাদ্রাসা হল রুমে গোপাল নগর মহিলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও অত্র মাদ্রাসা শিক্ষক মাষ্টার জাহাঙ্গীর হোসেন এর পরিচালনা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকরা দারুসুন্যাত ইসলামীয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক ডক্টর মাওলানা একরামুল হক । অত্র মাদ্রাসা সহ উপ অধ্যক্ষ মাওলানা শাহ আলমের যৌথ পরিচালনা এই সময় আরও উপস্থিত ছিলেন অত্র আলিম মাদ্রাসা অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুবুল হক। শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বজলুর রহমান। শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাফেজ আসলাম। বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার ও বিশিষ্ট ব্যাবসায়ী নাছির উদ্দীন ডিলার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এইসময় আয়োজিত অনুষ্ঠানে অত্র মাদ্রাসা আলিম শাখায় নতুন শিক্ষক হিসেবে যোগদান করে থাকেন ইংরেজি প্রভাষক মাসুদ রানা। আরবি প্রভাষক মাহমুদুল হাসান। বাংলা প্রভাষক জোবায়দা আক্তার, দাখিল শাখায় নতুন শিক্ষক যোগদান করে থাকেন ইংরেজি সহকারী শিক্ষক সানজিদুর রহমান। বাংলা সহকারী শিক্ষক খাইরুল ইসলাম। গণিত সহকারী শিক্ষক রাজি বুল আলম ও অত্র মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা ওমর ফারুক রিয়াদ পদোন্নতি হওয়া সংবর্ধনা দেওয়া হয় রিয়াদকে। এইসময় অত্র মাদ্রাসায় নবাগত শিক্ষক যোগদান কারীদের ফুল দিয়ে বরুণ করে নেন অত্র মাদ্রাসার শিক্ষক বিন্দু।